১৮ মার্চ ২০২৬, বুধবার, ৬:১৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


জনগণের কী হবে আমরা জানি না : বিবিসিকে জয়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৪
জনগণের কী হবে আমরা জানি না : বিবিসিকে জয় সজীব ওয়াজেদ জয়


শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি আরো বলেছেন, এতো কঠোর পরিশ্রমের পরও তার বিরুদ্ধে একটি গোষ্ঠী বিরোধিতা করেছে। এজন্য তিনি খুব হতাশাগ্রস্ত। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ারে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন। তিনি ৫ আগস্ট সোমবার পর্যন্ত শেখ হাসিনার অফিসিয়াল উপদেষ্টা ছিলেন। তিনি আরো জানিয়েছেন, তার মা শেখ হাসিনা ৪ আগস্ট রোববার থেকেই পদত্যাগের কথা বিবেচনা করছিলেন। অবশেষে তিনি নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন। ক্ষমতায় তার মাকে সমর্থন করে জয় বলেন, তিনি বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন। তিনি যখন ক্ষমতা নিয়েছেন, তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে মনে করা হতো। এটি ছিল একটি দরিদ্র দেশ।

কিন্তু ৫ আগস্ট সোমবার পর্যন্ত এ দেশটিকে এশিয়ার উদীয়মান অন্যতম এক টাইগার হিসেবে মনে করা হচ্ছিল। এজন্য তিনি খুব হতাশ। বিক্ষোভকারীদের কঠোরহস্তে দমনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জয়। তিনি বলেছেন, রোববারও ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফলে যখন লোকজন মানুষকে পিটিয়ে মেরে ফেলছে, তখন পুলিশ কি করবে বলে আপনি মনে করেন? তিনি বলেন, এটা আমাদের পরিবারের বিষয় না। জনগণের কী হবে আমরা জানি না।

শেয়ার করুন