২৮ জুন ২০২৬, রবিবার, ০১:৩৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ- আসিফ নজরুল
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২৫-১০-২০২৪
গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ- আসিফ নজরুল আসিফ নজরুল/ফাইল ছবি


আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল আজ দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

‘গণতন্ত্রের যাত্রা : আগামী চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক এক  আলোচনা সভায়  বক্তৃতাকাল  তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

গবেষণা সংস্থা ব্রেইন এবং প্রকাশনা সংস্থা আদর্শ যৌথভাবে বাংলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে। বাসস।

আলোচনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ, সদস্য ডা. জাহেদ উর রহমান, সাংবাদিক মনির হায়দার ও সাহেদ আলম, রাজনৈতিক বিশ্লেষক সাঈদ আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও উমামা ফাতেমা প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. আজম।

আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ শত শত মানুষকে হত্যা করেছে। গত ১৫ বছরে তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এমনকি ২০০৮ সালেও দলটি কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে।

তিনি বলেন, অধিকতর গণতন্ত্রের জন্য সংস্কার প্রয়োজন এবং সবাইকে ধৈর্য ধরতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. আলী রিয়াজ বলেন, শেখ হাসিনার সরকার মৌলিক মানবাধিকার কেড়ে নিয়েছে। এক ব্যক্তির নিয়ম কানুন প্রতিষ্ঠায় প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন