২৮ জুন ২০২৬, রবিবার, ৬:১৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


২৪ সালে আমেরিকায় গুলিতে প্রাণ হারিয়েছে ১৬ হাজার ৫৭৬ জন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৫
২৪ সালে আমেরিকায় গুলিতে প্রাণ হারিয়েছে ১৬ হাজার ৫৭৬ জন প্রতীকী ছবি


গত বছর যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে প্রাণ ঝরেছে ১৬ হাজার ৫৭৬ আমেরিকানের। অর্থাৎ দৈনিক গড়ে মৃত্যু হয় ৪৫ জনের অধিক আমেরিকানের। এর মধ্যে শিশু-কিশোরের সংখ্যা ৫১৫১ জন। পুলিশের গুলিতে নিহত হয়েছে ১ হাজার ১৩৩ জন। অর্থাৎ দৈনিক গড়ে ৩ জনের অধিক নিরস্ত্র আমেরিকানের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। আগের বছরের তুলনায় নিহতের সংখ্যা কিছুটা কমলেও বন্দুক সহিংসতা নিয়ে বিরাজিত উদ্বেগ আদৌ কমেনি। 

 বন্দুক সহিংসতার তথ্য সংরক্ষণকারী ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ সূত্রে আরো জানা গেছে আগের বছরের তুলনায় বন্দুক সহিংসতায় নিহতের সংখ্যা কমেছে ১২ শতাংশ। একইভাবে পুলিশের গুলিতে নিরস্ত্র আমেরিকানের প্রাণ ঝরার সংখ্যাও কিছুটা কমেছে। সরকারি সূত্রে জানা গেছে, গত বছর আমেরিকায় বন্দুক বিক্রি হয়েছে ১ কোটি ৩৬ লাখ।

শেয়ার করুন