২৮ জুন ২০২৬, রবিবার, ০৬:৫৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


ব্রুকলীন থেকে এক বাংলাদেশী গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৫
ব্রুকলীন থেকে এক বাংলাদেশী গ্রেফতার ব্রুকলীনে গ্রেফতারকৃত বাংলাদেশী


নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত এলাকা ব্রুকলীন থেকে এক বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। গত ৬ মে দুপুর ১২টায় ইউএস মার্শাল তাকে গ্রেফতার করে। যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম জানা যায়নি এবং কেন গ্রেফতার করা হয়েছে তাও জানা যায়নি। বিভিন্ন সূত্রে জানা যায়, ইউএস মার্শালের একটি দল তিন বাংলাদেশীকে নিউজার্সি থেকে ফলো করে আসছিলো। যদিও তারা কানেকটিকাটের নম্বর প্লেটের গাড়ি ড্রাইভ করছিলো। সূত্র জানায়, ইউএস মার্শাল তাদের নিউজার্সি থেকে তাড়া করে আসছিলো। শেষ পর্যন্ত তাদের ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় ডা. সবুরের অফিসের সামনে গাড়ি ব্লক করে। গাড়ি ব্লক করে একজনকে গ্রেফতার করে নিয়ে যায়। বাকি দুই বাংলাদেশীকে ছেড়ে দেয়া হয়। গ্রেফতারকৃত বাংলাদেশীর বাড়ি সন্দ্বীপ।

এই গ্রেফতারের ঘটনায় পুরো ব্রুকলীন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন