০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০২:৫৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


গুলি করে হত্যাকে সরকার উৎসাহ দিচ্ছে --তানিয়া রব
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২২
গুলি করে হত্যাকে সরকার উৎসাহ দিচ্ছে --তানিয়া রব তানিয়া রব/ফাইল ছবি


জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব বলেছেন, রাষ্ট্রের নাগরিক হত্যায় সরকার কোন দুঃখ প্রকাশ না করে বরং বিরোধীদলের সভা সমাবেশে পুলিশকে গুলি করে মানুষ হত্যায় সরকার উৎসাহ যোগাচ্ছে। নিরস্ত্র জনতার সমাবেশে পুলিশ আত্মরক্ষার্থে নয়  অবৈধ রাষ্ট্র ক্ষমতাকে ধরে রাখতে সরকারের নির্দেশেই গুলি করছে। 

আজ নোয়াখালী জেলা জেএসডি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে তানিয়া রব এসব কথা বলেন। তারার মেলা নোয়াখালীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযাদ্ধা মোহম্মদ উল্লাহ।বক্তৃতা করেন আমির হোসেন বিএসসি , আবুল কালাম মাস্টার,  আব্দুল মোতালেব,  সোহরাব হোসেন,  নুর রহমান(সাবেক চেয়ারম্যান),  শহীদ উল ইসলাম খোকন,  হাবীবুর রহমান,  লোকমান হোসেন বাবলু,   ইকবাল হোসেন ও তৌফিকুজ্জামান পিরাছা প্রমুখ।

তানিয়া রব আরো বলেন,  কী কারণে বুলেট  বা গুলি ব্যবহার করতে হচ্ছে, কী কারণে প্রাণহানি ঘটল, হত্যা কি অনিবার্য হয়ে পড়েছিল কিনা তার কোন তদন্ত না করে বরং অতি উৎসাহী পুলিশের গুলিবর্ষণের বেআইনী ঘটনাকে সরকার প্রকারান্তরে উৎসাহ  দিয়ে যাচ্ছে। সরকারের আনুগত্য জনগণ প্রতি নয় পুলিশের প্রতি। 

তিনি আরো বলেন, পুলিশ বিরোধী দলের উপর নির্মম নির্যাতন ও গুলি চালালে সরকারের মন্ত্রীগণ আনন্দে বিগলিত হয়ে বিরোধীদলকে দোষারোপের বয়ান দিতে শুরু করেন কিন্তু এর কোন সুষ্ঠু তদন্তের প্রয়োজন বোধ  করেন না। আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। কারণ তারা বিশ্বাস করে রাজপথে আর কোনদিন তাদের আন্দোলন করতে হবে না, তারা চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকবেন। কিন্তু ইতিহাসের গতিপথ অচিরেই নির্ধারিত হয়ে যাবে। প্রতিটি গুম খুন হত্যার জবাব দিতে হবে।

শেয়ার করুন