১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:১৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


আবারও বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাইছে-বাম জোট
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-০৯-২০২২
আবারও বিনা ভোটে  ক্ষমতায় থাকতে চাইছে-বাম জোট


বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ বলেছেন, সরকার মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। জ্বালানী তেল, সার ও নিত্যপণ্যসহ যাতায়াত ভাড়া বৃদ্ধি, ঔষধসহ যাবতীয় পণ্যের মূল্যে বাড়িয়ে চলেছে। এর বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নামলে পুলিশ, সরকারী দলের সন্ত্রাসীরা প্রকাশ্যে হামলা চালা”েছ, গুলি করছে। এর মধ্য দিয়ে সারা দেশে ভয়ের রাজত্ব করে আবারও বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাইছে।

‘দমন-পীড়ন, হামলা-মামলা, গুম-খুনসহ রাষ্ট্রীয় সন্ত্রাস’-এর প্রতিবাদে ঢাকায় বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ ্সব কথা বলেন। 

পুরানা পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোট-এর সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য নজরুল ইসলাম, বাসদ, (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আবুল আলী। সভা পরিচালনা করেন সিপিবি সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ।

সরকারের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ এর প্রতিবাদ জানিয়ে বলেন, দমন পীড়ন, গুম খুন করে গদি রক্ষা করা যাবে না। 

নেতৃৃবন্দ, সরকারের এ ধরণের আচরণ এর বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরো, ভারত সফরে বাংলাদেশশের প্রাপ্তির থেকে শাসকরা আগামীদিনে ক্ষমতায় আসা ও ঐ দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসার সুবিধা দিতে ব্যস্ত।

নেতৃবৃন্দ বলেন হা-হুতাশ না করে মানুষকে তার নিজের স্বার্থে মাঠে নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র ভারতে উদ্বোধনের সমালোচনা করে বলেন, অপ্রয়োজনীয় এবং সুন্দরবন ধ্বংসকারী এই প্রকল্পের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।



শেয়ার করুন