২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৩:১৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার


শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে বঙ্গবীরের শোক
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-০৯-২০২২
শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে বঙ্গবীরের শোক অসুস্থ কাদের সিদ্দিকীকে দেখতে গিয়েছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন। সে স্মৃতি তুলে ধরলেন বঙ্গবীর/ছবি সংগৃহীত


বর্ষীয়ান রাজনীতিক, সাবেক উপ-প্রধানমন্ত্রী, শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতিক। এক শোকবার্তায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, “গত ১০ই সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ে আমাকে দেখতে এসে তিনি আমার সুস্থতার জন্য দোয়া কওে নিজেই পরপাওে চলে গেলেন, যা আমার জন্য এক হৃদয় বিদারক ঘটনা।”


শাহ মোয়াজ্জেম হোসেনের স্মৃতিচারণ করে তিনি বলেন,  “মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের যৌথ পার্লামেন্টে ২ ঘণ্টা ৪০ মিনিট তাঁর দুঃখ-বেদনা-আনন্দ, শৌর্যবীর্য তুলে ধরেছিলেন। টেবিল চাপড়ানো ছাড়া মাননীয় সদস্যদের আর কোনো কাজ ছিল না। বক্তৃতা শেষে তাঁকে যে কত মানুষ বুকে জড়িয়ে ধরেছিল তার কোনো লেখাজোখা নেই। শিকাগোয় যেমন আর কেউ স্বামী বিবেকানন্দের মতো বিচারকদের ভুলিয়ে দিয়ে ৩ মিনিটের জায়গায় ৩ ঘণ্টা অমর বাণী শোনাতে পারেননি, তেমনি ভারতের পার্লামেন্টেও নয়।


আর কোনো দিন হয়তো ভারতের পার্লামেন্টের সদস্যদের তন্ময় করে ২ ঘণ্টা ৪০ মিনিট বক্তৃতা করতে পারবেন না।”  তিনি আরও বলেন, “বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে শাহ মোয়াজ্জেম হোসেন ১৯ বার কারাবরণ কওে কমপক্ষে ২২ বছর জেল খেটেছেন। বাংলাদেশের ইতিহাসে যা এক অনন্য ঘটনা।”
উল্লেখ্য বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম নিজেও অসুস্থ হয়ে ৭ই সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ^দ্যিালয়ের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন