১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৩:৪৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


স্টেট বিএনপির সভায় নিলোফার
শেখ হাসিনার পদত্যাগে ঐক্যবদ্ধ হোন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২২
শেখ হাসিনার পদত্যাগে ঐক্যবদ্ধ হোন নিউইয়র্ক স্টেট বিএনপির সভায় নেতৃবৃন্দ


নিউইয়র্ক স্টেট বিএনপির মতবিনিময় সভায় সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার-আন্দোলনে সচেতন প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সংরক্ষিত আসনে বিএনপির এই সাবেক এমপি বলেছেন, শেখ হাসিনা কিংবা তার দলকে ক্ষমতায় রেখে কখনোই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেই আমরা শেখ হাসিনার পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের কথা বলেছি। সেই সংকল্প থেকে বিএনপি বিন্দুমাত্র নড়বো না।

স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সাঈদুর রহমানের পরিচালনায় ১০ অক্টোবর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জসীম উদ্দিন ভিপি, নাসিম আহমেদ, আমিনুল ইসলাম চৌধুরী, শহীদুল ইসলাম, আনিসুর রহমান, বদরুল হক আজাদ, হুমায়ূন কবির, এবাদ চৌধুরী, দেওয়ান কাউসার, তাজুল ইসলাম প্রমুখ। এ সময় ৭ নভেম্বর ‘সিপাহী জনতার বিপ্লব দিবস’ যথাযথ মর্যাদায় উদযাপনের কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া, সম্প্রতি স্টেট বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরীর মায়ের মৃত্যুতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায়।

শেয়ার করুন