১০ অগাস্ট ২০২৬, সোমবার, ১০:৫৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


ব্যালন ডি’অর জিতেছেন করিম বেনজামা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২২
ব্যালন ডি’অর জিতেছেন করিম বেনজামা পুরস্কার হাতে করিম বেনজামা


রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজামার হাতে উঠেছে ফুটবলারদের বহুল আকাংখিত ব্যালন ডি’অর ট্রফি। প্যারিসে গত ১৭ অক্টোবর সোমবার রাতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বেনজেমার হাতে ট্রফি তুলে দেন সাবেক ফরাসি তারকা জিনেদিন জিদান।

১৯৯৮ সালের এই ফরাসী তারকা জিদান ফ্রান্স এর পক্ষে সর্বশেষ ব্যালন ডি’অর জিতে ছিলেন। এরপর কোন ফরাসি ফুটবলার হিসেবে আবার ব্যালন ডি’অর জিতলেন করিম বেনজামা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ এর এ তারকা ৪৬টি ম্যাচে ৪৪ টি গোল করেন রিয়ালের পক্ষে। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ (১৫টি) ও লালিগায় গোলগুলো করেন তিনি।  

অবশ্য গত মৌসুমে কিছুটা পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু পিএসজি ও চেলসির বিপক্ষে নকআউট পর্বে বেনজামার হ্যাটট্রিক রিয়ালকে খাদের কিনারা থেকে নিজেদের রক্ষা করে শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলতে সহায়তা করে। এরপর সেমিতে দুই লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তিন গোল করা করিম বেনজামার পারফরমেন্স ব্যালন ডি’অর পুরস্কারের জন্য তাকে ফেভারিট করে তুলছিল। 

৩৪ বছর বয়সী করিম বেনজামা জাতীয় দলের হয়েও নিজেকে প্রমাণ করেছেন। উইয়েফা নেশনস লীগে ফ্রান্সের শিরোপা জেতার অবদান রয়েছে। ২০২১ সালের রেকর্ড সপ্তমবারের মতো পুরস্কার জয় করা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবার ব্যালন ডি’অর এর তালিকায় ছিলেন না।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সকল আলো স্পটলাইট ছিল করিম বেনজেমার উপর। বারবার টেলিভিশনে দেখানো হয়েছিল তাকে। ট্রফি হাতে বেনজামা বলেছেন, ব্যালন ডি’অর একটি ব্যক্তিগত পুরস্কার হতে পারে। কিন্তু এখনো এটি একটি সমন্বিত পুরস্কার। এটা মানুষের ব্যালন ডি’অর। আর এটা জেতার বাসনা দীর্ঘদিন থেকেই ছিল।  

পঞ্চম ফরাসি খেলোয়াড় হিসেবে বেনজেমা এই পুরস্কার জয় করেছেন। জিদানের আগে এই পুরস্কার জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি ও জিন-পিয়েরে পাপিন।

শেয়ার করুন