১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৩:০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


দারুল উলুম মাদরাসায় মেয়র এরিক অ্যাডামস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-১০-২০২২
দারুল উলুম মাদরাসায় মেয়র এরিক অ্যাডামস মেয়রের হাতে ক্রেস্ট তুলে দেয়া হচ্ছে


আমি নিউইয়র্কে মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষা করতে বদ্ধপরিকর। গত ২১ অক্টোবর জুমার নামাজের আগে জ্যামাইকার দারুল উলুম মাদরাসা পরিদর্শনকালে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এ কথা বলেন। মেয়র এরিক অ্যাডাসকে স্বাগত জানান দারুল উলুম মাদরাসার প্রেসিডেন্ট সর্দার বরকত উল্যাহ। মোহাম্মদ শহীদুল্লাহর উপস্থানায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন কাউন্সিলম্যান ডেভেডি উইপ্রিন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এবং মূলধারার রাজনীতিবিদ ফখরুল ইসলাম দেলোয়ার, মূলধারার রাজনীতিবিদ তৈয়বুর রহমান হারুণ, কমিউনিটি অ্যাকটিভিস্ট শাহরিয়ার প্রমুখ।

অনুষ্ঠানে মেয়র এরিক অ্যাডামস বলেন, আমি আপনাদের এখানে এসেছি আপনাদের সাপোর্ট করতে। তা ছাড়া নির্বাচনের সময় আপনারা আমার পাশে ছিলেন সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে। তিনি আরো বলেন, নিউইয়র্কে আমি মুসলিম কমিউনিটির অধিকার রক্ষায় বদ্ধপরিকর। যে কারণে আমি একজন মুসলিম উপদেষ্টা নিয়োগ দিয়েছি। আমার উপদেষ্টা হচ্ছেন মোহাম্মদ বাহে। তিনি আরো বলেন, আমি সব সময় মুসলিম কমিউনিটির পাশে রয়েছি এবং আপনাদের জন্য আমরা দরজা সবসময় খোলা। যে কোন প্রয়োজনে আপনারা আমার কাছে আসতে পারেন।

অনুষ্ঠানে মেয়র এরিক অ্যাডামসকে দারুল উলুম মাদরাসার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। মসজিদের প্রেসিডেন্ট এবং কর্মকর্তারা মেয়রের হাতে ক্রেস্ট তুলে দেন।

শেয়ার করুন