২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০১:৫৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


জ্যাকসন হাইটসের প্রিয়মুখ আব্দুল মজিদ আর নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২২
জ্যাকসন হাইটসের প্রিয়মুখ আব্দুল মজিদ আর নেই আব্দুল মজিদ


জ্যাকসন হাইটসের প্রিয়মুখ এবং জ্যাকসন হাইটস দারুল হেদায়া মজিদের পরিচালক এবং খাবার বাড়ি বিল্ডিংয়ের মালিক আব্দুল মজিদ আর নেই। জানা গেছে, আব্দুল মজিদ কয়েক সপ্তাহ আগে পাকিস্তান গিয়েছিলেন। তার সাথে গিয়েছিলেন পরিবার-পরিজনও। বিভিন্ন সূত্রে জানা গেছে, পাকিস্তানের লাহোরে তার দেশের বাড়ি। সেই লাহোরেই তিনি একটি ইসলামি অনুষ্ঠানে ছিলেন। সেখানেই তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন গত ১১ নভেম্বর। হার্ট অ্যাটাকের পর তিনি তার স্ত্রীর সাথে কথা বলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং ১ মেয়ে রেখে গেছেন। নামাজে জানাজা শেষে তাকে লাহোরে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

এদিকে আব্দুল মজিদের মৃত্যুতে জ্যাকসন হাইটস বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। কারণ তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার বিল্ডিংয়ে কয়েকশ বাংলাদেশির ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার মৃত্যুতে জেবিবিএ’র প্রেসিডেন্ট হারুণ ভুইয়া, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, শাহ গ্রুপের প্রেসিডেন্ট শাহ জে. চৌধুরীসহ অনেকেই শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন