২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০২:০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


পর্তুগাল মরক্কো কোয়ার্টারে
কাতারে প্রথম হ্যাটট্রিক রামোসের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২২
কাতারে প্রথম হ্যাটট্রিক রামোসের


গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টারে উঠল পর্তুগাল। দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে ওই যোগ্যতা অর্জন করে। অথচ ম্যাচের প্রথম একাদশে ছিলেন না দলের কৃতি ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে নেয়া হয় গঞ্জালো রামসকে। সুযোগ পাওয়া এ রামোসই সুইস বাধা তছনছ করে কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন। গোলগুলো করেন তিনি ১৭,৫১ ও ৬৭ মিনিটে। গোল এখানেই থেমে ছিল না। এর মধ্যেও হয়েছে। শেষেও হয়েছে। রামোসের প্রথম গোলের পর দ্বিতীয় গোল করেছিলেন পেপে। প্রথমার্ধে ২-০ তে ই এগিয়ে থাকে দলটি।

দ্বিতীয়ার্ধে নেমেই আবার গোল করে দলটি। এবার ওই রামোস। খেলার তখন ৫১ মিনিট। ৩-০। এরপর কিছুক্ষনের মধ্যে রাফায়েল গুরুইরো দলকে এগিয়ে নেন ৪-০ তে। শুরু হয়ে যান যেন গোল উৎসব। এ সময় পাল্টা আক্রমন থেকে সুইজারল্যান্ড একটি গোল পরিশোধ করে। সেটা করেছিল ম্যানুয়েল আকাঞ্জি। পরের গোল রামোসকে দিয়ে। ৬৭ মিনিটে এ গোলের মাধ্যমে হ্যাটট্রিকও করে ফেলেন। রোনালদোকে এরপর নামানো হলেও তিনি গোল করতে পারেননি। তবে অপর বদলি খেলোয়ার লিওন গোল করে দলকে ৬-১ এ এগিয়ে শেষ করেন। পর্তুগাল কোয়ার্টারে মুখোমুখী হবে মরক্কোর বিপক্ষে।

এর আগে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে মরক্কো ৩-০ গোলে হারায় স্পেনকে। নির্ধারিত ও এক্সট্রা টাইমেও গোল করতে পারেনি। তবে গোলের সুযোগ পেয়েও গোল না পেয়ে ব্যার্থ হয়েছে স্পেন। কিন্ত টাইব্রেকারে সুযোগ থাকলেও মরক্কোর গোলরক্ষকের দক্ষতায় একবারও পারেননি তারা মরক্কোর জালে বল ঠেলতে।  


শেয়ার করুন