২৮ জুন ২০২৬, রবিবার, ০৪:০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


৮ জানুয়ারী শুনানি
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৩
মির্জা ফখরুল ও  মির্জা আব্বাসকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। নিন্ম আদালতে চারবার জামিন পেতে ব্যর্থ হওয়ার পর হাইকোর্টে জামিনের আবেদন করে বিএনপির শীর্ষ ওই নেতার আইনজীবি। 

মঙ্গলবার হাইকোর্ট সে আবেদন মঞ্জুর করে ৬ মাসের জামিন দেয় আদালত। কিন্তু ঠিক পরের দিন আজ বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এ আদেশ দেন।

আগামী রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ফখরুল-আব্বাসের জামিন বিষয়ে শুনানির দিন ধার্য করেন আদালত। ওইদিন পর্যন্ত কারাগারে থাকতে হচ্ছে তাদের।  বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান আইনজীবী জয়নুল আবেদীন আবেদন এ তথ্য জানিয়েছেন। 

জয়নুল আবেদীন আরো বলেন, একটি মিস কেস পেন্ডিং থাকা অবস্থায় আমরা এখানে জামিন আবেদন করেছি। আমাদের কাছে যথেষ্ট জবাব থাকার পরও আমরা যখন জবাব দিতে শুরু করেছিলাম, আদালত আর এ বিষয়ে না শুনে আগামী ৮ জানুয়ারি পূর্ণ আদালত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।


শেয়ার করুন