০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৪০:৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


ঢাকাবাসিকে ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার আহবান মেননের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২৩
ঢাকাবাসিকে ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার আহবান মেননের


বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আগামী ২৮ জানুয়ারি শনিবার বিকেল ৩ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা  রাশেদ খান মেনন এম পি।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকায় অবস্থানরত পলিটব্যুরো, কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর উত্তর  ও দক্ষিণ নেতৃবৃন্দের যৌথ সভায় তিনি বলেন পৃথিবীব্যাপী যে অর্থনৈতিক মন্দা চলছে তার প্রভাব বাংলাদেশের অর্থনীতি ও জনজীবনে দুর্ভোগ বয়ে আনছে। তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বিদ্যুৎ, গ্যাস সহ সকল প্রকার জ্বালানী তেলের দাম কমানো ও জনজীবনের সংকট মোচনের দাবিতে ২৮ জানুয়ারির সমাবেশকে সফল করার নেতৃবৃন্দসহ সকলের প্রতি আহবান জানান।

সভায় পার্টির সাধারণ সম্পাদক  ফজলে হোসেন বাদশা এম পি সমাবেশকে সর্বাত্মক সফল করার জন্য সকলের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা দেন।

পার্টি কেন্দ্রীয় কার্যালয় আজ দুপুরে অনুষ্ঠিত সভায় পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য  আনিসুর রহমান মল্লিক,  নুর আহমদ,  কামরূল আহসান, আমিনুল ইসলাম গোলাপ,  এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য তপন দত্ত চৌধুরী, শরীফ শমসীর, আবুল হোসাইন,  আমিরুল হক আমিন,  দীপংকর সাহা দিপু, জাকির হোসেন রাজু,  মোস্তফা আলমগীর রতন,  সাব্বাহ আলী খান কলিন্স,  এডভোকেট ফিরোজ আলম,  জোবায়দা পারভীন,  এড শেখ টিপু সুলতান,  মুর্শিদা আখতার নাহার, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক  কিশোর রায় ও উত্তরের আহবায়ক সাদাকাত হোসেন খান বাবুল প্রমুখ।।


 

শেয়ার করুন