২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০২:৩৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি


বাংলাদেশকে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ প্রস্তাব অনুমোদন আইএমএফ’র
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২৩
বাংলাদেশকে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ প্রস্তাব অনুমোদন আইএমএফ’র


বাংলাদেশকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ দেয়ার প্রস্তাবটি অনুমোদন দিয়েছে আইএমএফ এর নির্বাহী পর্ষদ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল)। ওয়াশিংটনে সোমবার রাতে আইএমএফ এর নির্বাহী বোর্ডের সভায় বাংলাদেশের ঋণ অনুমোদনের বিষয়টি সুরাহা করে। এ ব্যাপারে আইএমএফ ও অর্থমন্ত্রনালয় সুত্র নিশ্চিত করেছে সাংবাদিকদের। 

বাংলাদেশ তাদের রিজার্ভ সমৃদ্ধ করতে আইএমএফ এর কাছে ঋণ চেয়ে আবেদন করে। তবে এর পরিপেক্ষিতে আইএমএফ এর প্রতিনিধি বার বার বাংলাদেশে সফরে আসেন এবং তাদের বেশ কিছু শর্তাদি দেন। বাংলাদেশ সেগুলো অনেকাংশে পূরনে চেষ্টা করে। ফলে বাংলাদেশের প্রচেষ্টায় সন্তুষ্টু হয়ে এ অনুমোদন দিল আইএমএফ।


এর আগে সর্বশেষ, গত ১৬ জানুয়ারি আইএমএফের উপ ব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ তার ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করে গেছেন। সেদিনও দুই পক্ষের মধ্যে বাংলাদেশের চাওয়া ঋণের বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

মুলত বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দিতে গত নভেম্বরে ঢাকায় কর্মকর্তা পর্যায়ের বৈঠকে প্রাথমিক সমঝোতায় পৌঁছায় আইএমএফ। সেই ঋণচুক্তির শর্তসহ খুঁটিনাটি চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যেই বাংলাদেশ সফর করেছিলেন আইএমএফ ওই উপব্যবস্থাপনা পরিচালক। 


শেয়ার করুন