৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৮:১৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ


গণফোরামের সম্পাদকমন্ডলির সভায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৫-০২-২০২৩
গণফোরামের সম্পাদকমন্ডলির সভায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা


ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের কোষাধ্যক্ষ শাহ্ নুরুজ্জামানের সভাপতিত্বে সম্পাদকমন্ডলির এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।  

গত শুক্রবারের এই সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক এম. শফিউর রহমান খান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন আলপনা, ঢাকা দক্ষিণ মহানগর সম্পাদক মিজানুর রহমান, শিল্প-সাহিত্য সম্পাদক প্রফেসর ড. নীলিমা পারভীন, স্বাস্থ্য সম্পাদক ডাক্তার নুরুজ্জামান সরকার মিলন, দপ্তর সম্পাদক, যুব-বিষয়ক সম্পাদক পলাশ, প্রচার সম্পাদক মো: আব্দুল ওয়াহাব, মহিলা বিষয়ক সম্পাদিকা নুয়ামিং শিল্পী ও কৃষি বিষয়ক সম্পাদক আ. রাজ্জাক। 

এছাড়াও ছিলেন সভাপতিমন্ডলির সদস্য এডভোকেট মোমিনুল ইসলাম ও চট্টগ্রাম থেকে আব্দুর রহমান জাহাঙ্গীর।

সভার শেষার্ধে উপস্থিত হন দলীয় সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান। 

সভায় সাম্প্রতিক ও সমকালীন রাজনীতি, দলীয় অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা ছাড়াও সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। তন্মধ্যে সদস্যপদ নবায়ন উল্লেখযোগ্য। দলীয় শৃঙ্খলার বিষয়েও কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

পরে সাধারণ সম্পাদক সমাপনী বক্তৃতার মাধ্যমে উপস্থিত সবাইকে বিশেষ করে দলের সভাপতি ড. কামাল হোসেনের  সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন