১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৭:৫৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


২৩ মার্চ থেকে পবিত্র মাহে রমজান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৩-২০২৩
২৩ মার্চ থেকে পবিত্র মাহে রমজান


চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। রমজান উপলক্ষে বাংলাদেশি মালিকানাধীন স্টোরগুলোতে চলছে বিশেষ সেল। অন্যদিকে বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজনপার্ক, ব্রুকলিন এবং ব্রঙ্কসে বাংলাদেশি মালিকানাধীন মসজিদগুলোতে নেয়া হয়েছে বিশেষ কর্মসূচি। বিভিন্ন মসজিদের কমিটি এবং ইমামদের সঙ্গে আলাপকালে তারা জানান, পবিত্র রমজান উপলক্ষ্যে অধিকাংশ মসজিদে তারাবির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। তারা জানান, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২৩ মার্চ থেকে রমজান শুরু হচ্ছে।


২৩ মার্চ রমজান শুরু হলে ২২ মার্চ থেকে তারাবি শুরু হবে। তারা জানান, নিউইয়র্কসহ উত্তর আমেরিকার অধিকাংশ মসজিদে খতম তারাবির ব্যবস্থা করা হয়েছে। তবে কোনো মসজিদে সুরা তারাবির ব্যবস্থা করা হয়েছে। তারা আরো জানান, একসময় নিউইয়র্কে খতম তারাবির জন্য ইমামের সংকট থাকলেও এখন ইমামের সংকট নেই। একসময় বাংলাদেশ থেকে ইমাম আনা হতো, এখন আর প্রয়োজন নেই। কারণ প্রবাসে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের অনেকেই বিভিন্ন মসজিদে গিয়ে কোরআনে হাফেজ হয়েছেন।


ইমামরা আরো জানান, রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস এবং আত্মসংযমের মাস। নেয়ামতের মাস। যে কারণে প্রতিটি মুসলমানকে এই সুযোগ গ্রহণ করা উচিত। তারা জানান, যে মুসলমান রমজানে তাকে পাপমুক্ত করতে পারেনি, তার মতো দুভার্গা আর কেউ নেই। সুতরাং প্রত্যেকের উচিত রোজা রাখা, নামাজ পড়া এবং আল্লাহর কাছ থেকে পাপমুক্ত হওয়া।

শেয়ার করুন