০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১০:৪২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


কৃষকদল-পঞ্চগড় জেলা শাখার আহবায়ক আব্দুর রাজ্জাক-কে গ্রেফতারের নিন্দা
প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট করা হয়েছে : ২৫-০৩-২০২৩
কৃষকদল-পঞ্চগড় জেলা শাখার আহবায়ক আব্দুর রাজ্জাক-কে গ্রেফতারের নিন্দা


বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল-পঞ্চগড় জেলা শাখার আহবায়ক আব্দুর রাজ্জাক-কে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে অব্যাহত গতিতে গ্রেফতার ও হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে কারাগারে নিক্ষেপের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রুপান্তরিত করেছে সরকার। বর্তমান সময়ে এই গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এধরণের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক-কে গ্রেফতারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ। 


বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী রাষ্ট্র পরিচালনায় নিজেদের ব্যর্থতা আড়াল করতেই সাধারণ জনগণ ও বিরোধী নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তবে এভাবে জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী সরকার নিজেদের পতন ঠেকাতে পারবে না, কারণ জনগণ এখন ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে রাস্তায় নামতে শুরু করেছে।”


নেতৃদ্বয় বিবৃতিতে আব্দুর রাজ্জাক-কে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার বিরদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করেন। 


শেয়ার করুন