২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০১:০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


ফুলকলি ফাউন্ডেশনের কবিতার আসর
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৫-২০২৩
ফুলকলি ফাউন্ডেশনের কবিতার আসর ফুলকলির কবিতার আসরে অতিথিবৃন্দ


ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ এর আয়োজনে ১৩ মে শনিবার সন্ধা ৭টায় জ্যামাইকার খলিল বিরিয়ানি হাউজে অনুষ্ঠিত হলো জমজমাট স্বরচিত কবিতা আসর। কবিতার আসর সঞ্চালনায় ছিলেন নিউইয়র্কের বিশিষ্ট ছড়াকার মন্জুর কাদের। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন সাপ্তাহিক আজকাল’র সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফুলকলি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বেলাল আহমদ।

আসরে স্বরচিত কবিতা পাঠ করেন রেজাউল করিম, মিনু রহমান, সৈয়দ রাব্বী, সালেহা ইসলাম, ইশতিয়াক রুপু, রূপা খানম, লুৎফা শাহানা, রাজিনা ইসলাম, সোহানা নাজনীন, মোহাম্মদ ইসমাইল, সুমন শামসুদ্দীন, মকবুল তালুকদার, মুক্তিযোদ্ধা কচি প্রমুখ। চলমান কালের বার্তা নিয়ে বেশ কয়েকটি দারুণ  ছড়া পাঠ করেন নগরীর বিশিষ্ট ছড়াকার ধনঞ্জয় সাহা। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি শাহ নেওয়াজ ও নিউইয়র্কের বিশিষ্ট সংগীতশিল্পী ও সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানু নেওয়াজ, সঞ্চালক ছড়াকার মন্জুর কাদেরসহ আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন গীতিকার ইশতিয়াক রুপু ও কবি রূপা খানম এবং পরিচালক বেলাল আহমদ।

প্রধান অতিথি শাহ নেওয়াজ কবিতার আসরে আগত সব কবিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও সমাজ সেবক ফখরুল ইসলাম দেলওয়ার ও কবি ও বিশিষ্ট বাচিক শিল্পী আহসান হাবীব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কের কবিতা প্রেমীসহ এলাকার সুধীজন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংঙ্গীত শিল্পী অনিক রাজ। কবিতার আসরে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও খান টিউটোরিয়ালের স্বত্বাধিকারী নাঈমা খান, রাইটার্স ক্লাবের সভাপতি কবি মিশুক সেলিম ও ছড়াকার খালেদ সরফুদ্দিনসহ আরো অনেকে। কবিতার আসরের পরিচালক বেলাল আহমদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আসরের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন