২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৩:৪৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার


তৌফিকুর রহমান ফারুক আর নেই
আহবাব চৌধুরী খোকন
  • আপডেট করা হয়েছে : ২৬-০৭-২০২৩
তৌফিকুর রহমান ফারুক আর নেই তৌফিকুর রহমান ফারুক


চলে গেলেন নিউইয়র্কের জনপ্রিয় কমিউনিটি এক্টিভিস্ট ও সমাজকর্মী আলহাজ্ব তৌফিকুর রহমান ফারুক। সদা হাস্যোজ্জ্বল ও পরপোকারী তৌফিকুর রহমান ফারুক গত ২৪ জুলাই দুপুর ১২ টা ১৫ মিনিটে তার ব্রঙ্কসের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে.. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। 

 জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ মরণব্যাধি ক্যান্সারে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্র, তিন ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ২৪ জুলাই সোমবার রাত ১০ টা ১৫ মিনিটে পার্কচেস্টার জামে মসজিদে নামাজে জানাযা শেষে তাকে পরদিন সকালে নিউজার্সির টটোয়া মুসলিম সিমেটারীতে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, জনাব ফারুকের দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলাস্থ দেওকলস ইউনিয়নের মাঈজগাঁও গ্রামে। তিনি প্রায় চল্লিশ বছর যাবৎ ব্রঙ্কসে বসবাস করে আসছিলেন এবং প্রবাসী বিশ্বনাথ সমিতি, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, বাংলাদেশি আমেরিকান ডেমক্রেটিক সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। ব্রঙ্কসের প্রিয়মুখ ফারুকের মৃত্যুর সংবাদে পুরো ব্রঙ্কসে নেমে আসে গভীর শোকের ছায়া। অনেকেই তাকে শেষ বারের মত দেখার জন্য তাঁর বাস ভবনে ভিড় জমান। বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন, বাংলাদেশ সোসাইটি অব বঙ্কসসহ বিভিন্ন সংগঠন তৌফিকুর রহমান ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন