০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:৩২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


স্টেট ডিপার্টমেন্টের উদ্বেগ
‘রাজনৈতিক সহিংস পরিবেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারেনা’
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৮-২০২৩
‘রাজনৈতিক সহিংস পরিবেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারেনা’


বাংলাদেশে সরকার পতনের বিএনপি ও সমমনা দলসমুহের ‘একদফা’ দাবিতে শনিবার ঢাকায়  রাজধানীর প্রবেশমুখে  বিরোধীদল বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং ক্ষমতাসীন দলের যৌথ হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার গত সোমবার নিয়মিত ব্রিফ্রিংয়ে ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনৈতিক সহিংস পরিবেশে অবাধ এবং সুষ্ঠু ভোট হতে পারেনা। সহিংসতা, হয়রানি এবং ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন এই মুখপাত্র।


মিলার বলেন, “বাংলাদেশে শনিবারের বিক্ষোভে যেভাবে ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে বলবো তারা যেনো পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে এসব ঘটনার তদন্ত করে এবং এসবের সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে। বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারে, তাদের দাবির পক্ষে কথা বলতে পারে সেই নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে হবে।”

মুখপাত্র মিলার আরো বলেন, “আমরা সকল রাজনৈতিক দলকে আহবান জানাবো তারা যেনো মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনকে সম্মান করে এবং সহিংসতা, হয়রানি এবং ভীতি প্রদর্শন থেকে বিরত থাকে।”  

শেয়ার করুন