১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৫:২৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


সামসুল হক ভুইয়ার ইন্তেকাল
নিউইয়র্ক
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২২
সামসুল হক ভুইয়ার ইন্তেকাল সামসুল হক ভুইয়া


কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলামের শ্বশুড় সামসুল হক ভূঁইয়া (৭৬) গত ২ মে ঈদের দিন বেলা ৩ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান সামসুল হক ভূঁইয়া মৃত্যুকালে ২ মেয়ে, ১ ছেলে, নাতি- নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু- বান্ধব, শুভাকাঙ্খী, দেশ- বিদেশে অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বড় মেয়ে ফারিহা আনোয়ার আমেরিকা প্রবাসী আনোয়ারুল ইসলামের সহধর্মিণী। পিতার শারীরিক অবস্থার অবনতির কথা শুনে বড় মেয়ে ফারিহা আনোয়ার নিউইয়র্ক থেকে ঈদের দিন রাতের ফাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। দুর্ভাগ্য দেশে যেয়ে পিতাকে জীবিত দেখতে পাবেন না। বড় মেয়ে ঢাকায় পৌঁছানোর পর ঐদিন বাদ জোহর গ্রােেমর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামে জানাজা নামাজের পর পারিবারিক কবরস্থানে মরহুম সামসুল হক ভূঁইয়ার পিতা-মাতার কবরের পাশে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প থেকে মরহুম সামসুল হক ভূঁইয়ার রুহের মাগফেরাত কামনা করে দেশ- বিদেশের সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন মরহুমের বড় জামাতা মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন