২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৫:৫৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার


পল্টন জনসমাবেশ লোকেলোকারণ্য
ঢাকায় ২৮ অক্টোবর মহাসমাবেশ ডেকেছে বিএনপি
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৮-১০-২০২৩
ঢাকায় ২৮ অক্টোবর মহাসমাবেশ ডেকেছে বিএনপি


পল্টনে বিএনপির সমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহা সমাবেশ করার ঘোষনা দিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপির উদ্যোগে এ জনসমাবেশের আয়োজন করা হয়।  


আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জনসমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় ফখরুল বলেন, ‘মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। এরপর আর আমরা থেমে থাকব না।’


পল্টেনে আজ বুধবারের জনসভার একাংশ/ছবি সংগৃহীত

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এদিকে এ সমাবেশ ঘীরে সকাল থেকেই পল্টন,নাইটাঙ্গেল মোর থেকে আরামবাগ ফকিরাপুল এলাকায় লোকারণ্য হয়ে যায়। সমাবেশে যোগ দিতে বিভিন্নস্থান থেকে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারন মানুষ যোগ দেয়। যদিও পথিমধ্যে বিভিন্ন চেক পয়েন্টে পুলিশ অনেককেই হয়রানি করে বলে অভিযোগ ওঠে। কিন্তু পুলিশ এমন অভিযোগ প্রত্যাখান করে।

শেয়ার করুন