০৮ জুন ২০২৬, সোমবার, ০১:৩২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


চীনে ভয়বহ ভুমিকম্প
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-১২-২০২৩
চীনে ভয়বহ ভুমিকম্প


চীনে ভয়বহ ভুমিকম্প। এতে অন্তত ১১১ জন নিহত হয়েছে। রয়টার্স,এফফি সুত্রে জানা গেছে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ওই ধ্বংসস্তুপ পরিস্থিতি তৈরী হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১১১ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২৩০ জনের বেশি। ধসে পড়েছে বেশ কিছু ভবন। স্থানীয় সময় গতকাল সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যত সময় যাচ্ছে, ততই বাড়ছে হতাহতের সংখ্যা।


চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, দেশটির গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।
বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ১ মাত্রার। এটির উৎপত্তিস্থল গানস প্রদেশের রাজধানী লানঝোর ১০২ কিলোমিটার পশ্চিম দক্ষিণপশ্চিমে, ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।

শেয়ার করুন