৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৭:৪৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ


মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রকল্পের পুরস্কার বিতরণ
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৭-১২-২০২৩
মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রকল্পের পুরস্কার বিতরণ মজুমদার ফাউন্ডেশনের অনুষ্ঠানে মঞ্চে অতিথিবৃন্দ


গত ২২ ডিসেম্বর মজুমদার ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি ২০২৩’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান মজুমদার ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় এবং মজুমদার ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের সভাপতি মোঃ ফয়েজুর রহমান মজুমদারের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজমুন নাহার, উপজেলা শিক্ষা অফিসার, মতলব, চাঁদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কাশেম উপাধ্যক্ষ ঘিলাতলী ডিগ্রি মাদ্রাসা মতলব চাঁদপুর। সেলিনা বেগম সহকারী উপজেলা শিক্ষা অফিসার মতলব চাঁদপুর। বজলুর রশিদ মজুমদার সাবেক প্রধান শিক্ষক ১৫২নং বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মতলব, চাঁদপুর। মোঃ আব্দুল জলিল মজুমদার সাবেক প্রধান শিক্ষক ৩৪ নং মুক্তিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতলব উত্তর, চাঁদপুর। মোঃ ইয়াসিন মজুমদার, সাবেক সহকারী শিক্ষক ১৫৫নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতলব, চাঁদপুর। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যাদের সহযোগিতায় মজুমদার ফাউনডেশন বৃত্তি প্রকল্পের অনুষ্ঠান স্বার্থক ও সুন্দর হয়েছে তারা হলেন- ফারিহা মজুমদার, সামিয়া মজুমদার, জাহাঙ্গীর তপদার শামীম, মোঃ কাউছার প্রধানিয়া, মোঃ জিসান আহমেদ, রেজা নাসের মজুমদার, মোঃ সাবিবর মজুমদার, মাহবুবুর রহমান, মোঃ আল আমিন, মোঃ সফিকুর রহমান, মোঃ মহসিন মিয়াজী, মোঃ জয়নাল আবদিন, মো: ইসমাইল হোসেন, মোঃ আকতার হামিদ, সোহেল আহমেমদ, সাদিয়া ইসা, হুমায়ারা সাউদা। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন