২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০২:৩৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের যৌথ সভা অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২৪
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের যৌথ সভা অনুষ্ঠিত আলহাজ জুবায়ের আলীকে ফুলেল অভিনন্দন


নিউইয়র্কের জালালাবাদ ভবনে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকে কার্যনির্বাহী কমিটি, বোর্ড অব ট্রাস্টি ও উপদেষ্টা পরিষদের এক যৌথ সভা গত ২৮ জানুয়ারি রোববার অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য সৈয়দ জুবায়ের আলী, নাছির উদ্দিন, উপদেষ্টা শাহ রকিব আলী, মুদাব্বির হোসেন, গিয়াস উদ্দিন, কার্যনির্বাহী কমিটির মাসুক মিয়া, মঈনুল ইসলাম, আজম চৌধুরী সায়ের, জুবের খান জুয়েল, কামরুল হোসেন, মইনুর রহমান, লুতফুর রহমান, সৈয়দ আহমেদ তুহেল, খলিলুর রহমান, বকুল পাল, হাসনাত তালুকদার, রুবিয়া বখত, শাহিনুল ইসলাম প্রমুখ।

সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয় তন্মধ্যে অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির চারটি শূন্য পদে চার জনকে মনোনীত করা হয় এবং তাদের সভাপতি ফজলুর রহমান শপথবাক্য পাঠ করান। যারা শপথ নিলেন তারা হলেন-মঈনুল ইসলাম, কামরুল হাসান, মো. শাহিনুল ইসলাম, হাসনাত তালুকদার। এছাড়া অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনের জন্যে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। তারা হলেন-প্রধান নির্বাচন কমিশনার এম এ কাইয়ুম, কমিশনার নজরুল হক, আব্দুর রশীদ চৌধুরী, মো. মুরশেদ কবির, শাহ রকিব আলী, নববিন্দু সেন গুপ্ত, মোজাহেদ হুসেন দুলাল। সভায় অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র সংশোধনীর পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হলেন-সৈয়দ জুবায়ের আলী, শাহ রকিব আলী, মুদাব্বির হোসেন, গিয়াস উদ্দিন, মঈনুল ইসলাম। তাছাড়া মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েসনের ট্রাস্টি বোর্ডের সদস্য ও অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ জুবায়ের আলী জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে আগামী ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় জালালাবাদ ভবনে এক সংবর্ধনা সভার আয়োজন। ৩ মার্চ রোববার জালালাবাদ ভবনে অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও রমজানের ২য় সাপ্তাহে রোববার জালালাবাদ ভবনে ইফতার মাহফিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ জুবায়ের আলীকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সদ্য পরলোকগত মরহুম আনছার হোসেন চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

শেয়ার করুন