৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


পিটার হাসের স্থলাভিসিক্ত হবেন ডেভিট স্লেটন মিলি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৫-২০২৪
পিটার হাসের স্থলাভিসিক্ত হবেন ডেভিট স্লেটন মিলি


ডেভিড স্লেটন মিলি। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের পরবর্তি রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পেয়েছেন। তবে এশিয়া অঞ্চলে মিলি বেশ পুরানো মুখ। যারা এ বিষয় খোজ রাখেন তারা তাকে সহসাই চেনার কথা। কারন বাংলাদেশেও তিনি এর আগে কাজ করে গেছেন। কাজ করেছেন চায়নাতেও। রীতিমত এ সেক্টরে একজন পেশাদার কুটনীতিক এ ডেভিট স্লেটন মিলি।  


বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক ঘোষণায় ডেভিড স্লেটন মিলিকে বাংলাদেশে পাঠাতে প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়নের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। মার্কিন কংগ্রেসে হেয়ারিং এবং সিনেটের চূড়ান্ত অনুমোদন এবং বাংলাদেশ সরকারের তরফে প্রস্তাবিত রাষ্ট্রদূতকে গ্রহণে অনাপত্তি প্রদান করা হলে ডেভিড মিলি বর্তমান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।

ডেভিড মিলি, বর্তমানে চীনের বেইজিং-এ মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন, যেখানে তিনি অর্ন্তবর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঢাকায় যুক্তরাস্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট যখন দ্বায়িত্বে ছিলেন  তখন তিনি ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব পালন করেন। তবে মিলি’র  একজন চীনা বিশেষজ্ঞ হিসেবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে।

এছাড়া মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ন বেশ কিছু দ্বায়িত্ব পালন করেছেন এর আগে।

শেয়ার করুন