০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৩:৫৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বাইডেন আবার নির্বাচন করুক চান না বেশিরভাগ ডেমোক্র্যাট
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২৩
বাইডেন আবার নির্বাচন করুক চান না বেশিরভাগ ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন


২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে বার্তা সংস্থা এপির করা এক জরিপে জানা গেলো চাঞ্চল্যকর এক তথ্য। জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মাত্র ২৬ শতাংশ নাগরিক বাইডেনকে দ্বিতীয় দফায় নির্বাচন করতে দেখতে চান। এমনকি তার দল ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যেও ৪৭ শতাংশ তার দ্বিতীয় দফায় নির্বাচনের পক্ষে ভোট দিয়েছেন। যদিও ডেমোক্র্যাটদের বেশিরভাগ জানিয়েছেন যে, যদি দলের তরফ থেকে বাইডেনকে মনোনয়ন দেয়া হয় তবে তারা তাকেই ভোট দেবে। 

১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে এপি মোট ১২৩০ জন মার্কিনির ওপর এই জরিপ চালিয়েছে। ২১ এপ্রিল শুক্রবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এতে অর্ধেকের বেশি ডেমোক্র্যাট বাইডেনের দ্বিতীয় দফা নির্বাচনের বিরুদ্ধে। তবে কম বয়স্ক ডেমোক্র্যাটদের মধ্যে এই হার আরও কম। ৪৫ বছরের কম বয়স্ক ডেমোক্র্যাটদের মধ্যে মাত্র ২৫ শতাংশ বাইডেনকে সমর্থন দিয়েছে। তবে শেষ পর্যন্ত যদি বাইডেন মনোনয়ন পান তাহলে ৮১ শতাংশ ডেমোক্র্যাট তাকেই ভোট দেবেন বলে জরিপে জানিয়েছেন। 

বাইডেন প্রেসিডেন্ট হিসেবে কেমন এমন প্রশ্নের জবাবে তার পক্ষে ভোট দিয়েছেন মাত্র ৪২ শতাংশ মার্কিন নাগরিক। তবে ডেমোক্র্যাটদের মধ্যে এই হার ৭৮ শতাংশ। এর মধ্যে ৫৬ শতাংশ স্পষ্ট করে জানিয়েছে, বাইডেন নির্বাচন করলে তারা তাকে ভোট দেবে না। ২০২৪ সালে বাইডেনের বয়স হবে ৮২। তিনি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাকে ৮৬ বছর বয়সেও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে হবে। তার প্রতি সমর্থন এত কম থাকার পেছনে তার বয়সকে অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন