৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:২৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ওআইসির নীরবতা রহস্যজনক
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২৫
ওআইসির নীরবতা রহস্যজনক


গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যায় মুসলিম দেশসমূহের সংগঠন ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছের বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। এমন নীরবতা নিয়ে মুসলিম কমিউনিটি মনে করছে বিষয়টি রহস্যজনক। 

গত ৭ এপ্রিল বায়তুল মোকারম উত্তর গেইটে বাংলাদেশ লেবার পার্টি উদ্যোগে বিশ্বব্যাপী গাজায় গণহত্যা বন্ধের সংহতি কর্মসূচির সমর্থনে আয়োজিত গাজায় গণহত্যা বন্ধ করার দাবিতে সংহতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই প্রশ্ন তুলেন। তিনি বলেন, গাজায় নিরাপরাধ নিষ্পাপ শিশুদের ওপর যে বর্বরতা চালানো হচ্ছে তা চরম মানবধিকারের লঙ্ঘন। বিশ্বের এমন কোনো যুদ্ধ আইন নেই, যে আইনে গণহত্যা করা বৈধ। আমরা দেখছি, মানবতার ধোঁয়া ওড়ানো বিশ্ব মোড়লরা নিশ্চুপ। মসজিদুল আকসা এবং ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ওআইসি গঠন করা হয়েছিল। কিন্তু ওআইসি আজ নির্জীব। এই নির্জীব ওআইসি আমাদের প্রয়োজন নেই। ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান লেবার পার্টির প্রধান।

এই সংহতি সমাবেশে গণফোরামের নেতা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড নুরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, জনতার অধিকার পার্টির মহাসচিব মো. রাজা রহমান, নাগরিক পার্টির আহসান উল্লাহ শামীম, জাস্টিস পার্টির আবুল কাসেম, সমাজতান্ত্রিক দলের হাফিজুর রহমান, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মুফতি তরিকুল ইসলাম সাদি, হেলাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ রুম্মান সিকদার, মনির হোসেন খান, মিরাজ খান, জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন