২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০২:৩৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি


মার্চে ২৪৮ শিশু ও ১৯৪ নারী নির্যাতনের শিকার
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২৫
মার্চে ২৪৮ শিশু ও ১৯৪ নারী নির্যাতনের শিকার প্রতীকী ছবি


মার্চ মাসে দেশে ২৪৮ জন কন্যাশিশু এবং ১৯৪ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ১২৫ জন কন্যাশিশুসহ ১৬৩ জন। ৭ এপ্রিল সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ কথা জানায় বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদ জানায়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে গত মার্চ মাসে ৪৪২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১২৫ জন কন্যাশিশুসহ ১৬৩ জন। 

তার মধ্যে ১৮ কন্যাশিশুসহ ৩৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ২ কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ২ কন্যাশিশু ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এছাড়া ৫৫ কন্যাশিশুসহ ৭০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। মহিলা পরিষদের পাঠানো তথ্য বলছে, মার্চে যৌন নিপীড়নের শিকার হয়েছে ১২ কন্যাশিশুসহ ১৬ জন। উত্ত্যক্তের শিকার হয়েছে আটজন। এর মধ্যে ছয়জন কন্যাশিশু। বিভিন্ন কারণে ৯ কন্যাশিশুসহ ৫৪ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন কারণে হত্যার চেষ্টা করা হয়েছে দুজনকে। ৯ কন্যাশিশুসহ ২৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ২ কন্যাশিশুসহ ১৩ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

এছাড়া নারী ও কন্যাশিশু পাচারের শিকার হয়েছে ২১ জন। এর মধ্যে ১০ জন কন্যাশিশু। একজন অগ্নিদগ্ধের শিকার হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে পাঁচজন। এর মধ্যে দুজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৭ জন; এর মধ্যে দুজন কন্যাশিশু। 

পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে তিনজন। দুই গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। পিতৃত্বের দাবির ঘটনা ঘটেছে একটি। ৬ কন্যাশিশুসহ আটজন অপহরণের শিকার হয়েছে। এ ছাড়া দুই কন্যাশিশুসহ ১১ জন অপহরণ চেষ্টার শিকার হয়েছে। তিনজন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিয়ের চেষ্টার ঘটনা ঘটেছে তিনটি। এ ছাড়া চার কন্যাশিশুসহ ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

শেয়ার করুন