২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৮:১৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৬-০৭-২০২৫
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে


যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এখনও শত উদ্ধারকর্মী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার হওয়া মৃতদের মাঝে ১৫ জন শিশুও আছে।

সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, ৩৬ ঘণ্টা হয়ে গেলেও এখনও সামার ক্যাম্পের ২৭ জন শিশু নিখোঁজ রয়েছে। তবে উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন কাউন্টি শেরিফ ল্যারি এল. লেইথা।

তিনি বলেছেন, ‘উদ্ধার কাজ চলছে, এবং চলবে। যতক্ষণ না আমরা সবাইকে খুঁজে পাই।’ কয়েকটি পরিবার ইতোমধ্যে তার সন্তানের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এখন পর্যন্ত ৮৫০ জন মানুষকে উদ্ধার করা হয়েছে। 

মৌসুমি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গ্রীষ্মকালীন ওই ক্যাম্প নদীর ধারেই ছিল।

যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির কিছু এলাকায় বন্যার  জরুরি সতর্কতা  ঘোষণা করেছে। সান অ্যান্টোনিও শহর থেকে প্রায় ৬৫ মাইল (১০৫ কিমি) উত্তর-পশ্চিমে অবস্থিত এ এলাকায় বজ্রসহ ভারি বৃষ্টি হয়েছে।

কার কাউন্টির কারভিলের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস সাংবাদিকদের জানান, ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয়। আগেভাগে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পাননি তারা। খুব দ্রুতই গুয়াদালুপে নদীর পানি বিপৎসীমার ওপরে চলে যায়।

রাইস আরও বলেন, পুরো ঘটনাটি দুই ঘণ্টারও কম সময়ে ঘটেছে। এত দ্রুত বন্যা হয়েছে যে রাডার দিয়েও আগে থেকে বোঝা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হবে।

শেয়ার করুন