২৮ জুন ২০২৬, রবিবার, ১১:৩৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


ম্যানহাটন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৩
ম্যানহাটন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন বিএনপির সভায় নেতৃবৃন্দ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগরস্থ (উত্তর) ম্যানহাটন বরো কমিটি গঠন করা হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি আপার ম্যানহাটনের পলাশ রেস্টুরেন্ট অনুষ্ঠিত ম্যানহাটন বিএনপির এক কর্মিসভায় নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন এই কমিটি ঘোষণা করেন। আব্দুল ওয়াদুদ তালুকদারকে আহ্বায়ক ও জিয়াউল আহমদ জামিলকে সদস্য সচিব করে ঘোষিত ২১ সদস্যের আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল (নোয়াখালী), সেলিম উদ্দিন  (ফেনী), আব্দুল এ হেলাল (সিলেট), কবির হোসেন (ঢাকা), যুগ্ম সদস্য সচিব শাহাব সিদ্দিক (সিলেট), সদস্য- মানিক আহমদ, কাওছার ভূইয়া, খলিলুর রহমান, মাসুদ রানা, রোমান রহমান, ফয়েজ আহমদ, ফরহাদ হোসেন, সিয়াম আরাফাত, জিয়াউর রহমান, মাসুদুল ইসলাম, দেওয়ান রানা চৌধুরী, দিদার চৌধুরী, হাবিব জুহেল, সালাহ উদ্দিন।

বিএনপির নিউইয়র্ক মহানগর (উত্তর)-এর যুগ্ম আহ্বায়ক ও ম্যানহাটন বরো সমন্বয়ক মানিক আহমদের সভাপতিত্বে ও জিয়াউল আহমদ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন ও প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর বিএনপির সদস্য সচিব ফয়েজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফুল হক খালিশদার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ গৌছুল হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য শাহ কামাল উদ্দিন, লিয়াকত আলী, মোহাম্মদ ইসমাইল, সেলিম উদ্দিন, সোলেমান হোসেন, সিদ্দিক আহমদ উল্লাস। বক্তব্য রাখেন সেলিম উদ্দিন, সালাহ উদ্দিন, কবির হোসেন, শাহবাব সিদ্দিক প্রমুখ। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সব শাখা কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

শেয়ার করুন