২৮ জুন ২০২৬, রবিবার, ০১:৫৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


এরশাদের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৩
এরশাদের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির দোয়া মাহফিলে নেতৃবৃন্দ


জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক প্রয়াত সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এইচ এম এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে গত ১৪ জুলাই জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে বাদ মাগরিব বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলের আগে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, সাবেক সংসদ সদস্য সহিদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুন নূর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিপুলসংখ্যক মুসল্লিসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন সবির লস্করসহ-সভাপতি, এস এম ইকবাল সহ-সভাপতি, কোষাধ্যক্ষ আবুল কাসেম চৌধুরী, দপ্তর সম্পাদক শক্তি গুপ্তা, কৃষিবিষয়ক সম্পাদক এন এস এন রুবেল, ডারাব ইউ জুলহাস, হেলাল উদ্দিন প্রমুখ। 

জ্যাকসন হাইটস্ ইসলামিক সেন্টারের খতিব ইমাম মোহাম্মদ আব্দুস সাদিক পল্লীবন্ধু মরহুম এইচ এম এরশাদের ইসলামসহ বিভিন্ন ধর্মের প্রতি যুগান্তকারী পদক্ষেপের প্রশংসা করেন এবং দোয়া পরিচালনা করেন। ইমাম মোহাম্মদ আব্দুস সাদিক তার দোয়ায় বলেন, মহান  রাব্বুল আলামিন যেন প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন এবং বাংলাদেশের সুখ-শান্তি কামনা করেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন