২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:৪৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার
‘বাংলাদেশে গণতন্ত্রের সমর্থনে প্রয়োজনে হলে আমরা যেকোনো পদক্ষেপ নেবো’
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২৩
‘বাংলাদেশে গণতন্ত্রের সমর্থনে প্রয়োজনে হলে আমরা যেকোনো পদক্ষেপ নেবো’


“২৮ অক্টোবর ঢাকায় সংগঠিত রাজনৈতিক সহিংসতায় আমরা নিন্দা জানাই। পুলিশ সদস্য এবং রাজনৈতিক কর্মীর নিহত হওয়া, হাসপাতাল ও বাসে আগুন দেওয়া অগ্রহণযোগ্য। একইভাবে সাংবাদিকসহ সাধারণ মানুষের ওপর হামলা অগ্রহণযোগ্য। আমরা কর্তৃপক্ষকে আহবান জানাই তারা যেনো ২৮ অক্টোবরের সমাবেশে সহিংসতার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে এবং দোষীদের বিচারের আওতায় নিয়ে আসে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সকলের দায়িত্ব। ভোটার, রাজনৈতিক দল, সরকার, সুশীল সমাজ এবং মিডিয়া--এটা সকলের দায়িত্ব।” কথাগুলো বলেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।


বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এর কার্যকলাপ  সংক্রান্ত অপর এক প্রশ্নে মিলার বলেন, “আমাদের কূটনীতিকদের বিস্তৃত পরিসরে যোগোযোগ করতে হয়, যেমন সুশীল সমাজ, পেশাজীবি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বিভিন্ন সংগঠন এবং ব্যক্তির সঙ্গে দেখা করতে হয়। এটা তাদের নিয়মিত কাজের অংশ এবং কূটনীতিকরা তাদের এই কাজ অব্যাহত  রাখবেন।”

বাংলাদেশে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকান্ড করা বিভিন্ন সংগঠন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মিলার বলেন, “আমি বাংলাদেশ নিয়ে এর আগে করা প্রশ্নের উত্তরে যা বলেছি সেটা এক্ষেত্রেও কার্যকর। আমরা এটা স্পষ্ট করে বলেছি যে- বাংলাদেশে গণতন্ত্রের সমর্থনে প্রয়োজনে হলে আমরা যেকোনো পদক্ষেপ নেবো। যা আমি পোডিয়ামে দাঁড়িয়ে এই  মুহুর্তে পর্যালোচনা করছিনা।”

শেয়ার করুন