২৮ জুন ২০২৬, রবিবার, ০১:১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


গোলাবশাহ সমাজকল্যাণ সমিতির ইফতার মিলনমেলায় পরিণত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২৪
গোলাবশাহ সমাজকল্যাণ সমিতির ইফতার মিলনমেলায় পরিণত অতিথি ও আয়োজকবৃন্দ


প্রবাসের বৃহত্তর গ্রামীণ পুরাতন বৃহত্তর নু (কসবাথখাসা) সংগঠন গোলাবশাহ সমাজ কল্যাণ সমিতির দোয়া ও ইফতার আয়োজন গত ১লা এপ্রিল ওজনপার্কের আব্দুল্লাহ পার্টি হলে অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলের আয়োজনে সর্বস্তরের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয়। ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামছুল হক বেবুল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আহমদ। ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সবার আন্তরিকতা, সহযোগিতার হাত প্রসার, ইফতার ও নামাজ শেষে নিজেদের মধ্যে মতবিনিময়, একে অপরের খোঁজ-খবর নেয়া কাজের সমন্বয়, আয়োজনে উজাড় করে দেয়া সত্যিই সবাইকে অবাক করে দেয়। বহুদিন পর সংগঠনের এমন আয়োজনে উপস্থিত অনেকে বর্তমান কমিটিকে সাধুবাদ জানান। দোয়া ও ইফতার মাহফিলের প্রারম্ভে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শামছুল হক বেবুল। দোয়া পরিচালনা করেন হাফিজ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপদেষ্টা মুজিবুর রহমান তোতা, আব্দুর রাজ্জাক, ফয়সল আহমদ, আব্দুন নুর, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, নজমুল হক লনী, বিয়ানীবাজার সমিতির সাবেক সেক্রেটারী নজমুল হক মাহবুব, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক ছানু, সাবেক সেক্রেটারি শামীম আহমদ, সাবেক সভাপতি মোস্তফা কামাল, সাবেক সেক্রেটারি মিছবাহ আহমদ, জালালাবাদ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম, এনা চৌধুরী, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা গহর চৌধুরী কিনু, বিশিষ্ট ব্যবসায়ী শামছুল আবদীন, বিয়ানীবাজার সমিতির বর্তমান সহ সভাপতি মুহিবুর রহমান রুহুল, বিয়ানীবাজার সমিতির সাবেক নির্বাচন কমিশনার আব্দুশ শহীদ মাস্টার, সাবেক ফুটবল রেফারি ইসলাম উদ্দিন, ফুলতলী জামে মসজিদের সেক্রেটারি জামাল হোসেন, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা মোজাহিদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন