২৮ জুন ২০২৬, রবিবার, ০১:৩৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


২৬০ সদস্যের ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২৪
২৬০ সদস্যের ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি


আংশিক কমিটি গঠনের সাড়ে তিন মাস পার হবার পর ২৬০ সদস্যের ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

গত ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। এই আংশিক কমিটির সদস্যরা হলেন, কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক(সহসভাপতি পদমর্যাদা) মোহা. জাহাঙ্গীর আলম  ও প্রচার সম্পাদক(যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরিফ প্রধান শুভ।

এর আগে সেদিনই ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে বিএনপি।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া ২৬০ সদস্যের নতুন কমিটিতে একজন সিনিয়র সহসসভাপতি, ৪১ জন সহসভাপতি, একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ১১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদকসহ সহ সাধারণ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক ও সম্পাদকীয় বিভিন্ন পদে সদস্য রয়েছে।

শেয়ার করুন