২৮ জুন ২০২৬, রবিবার, ১০:৫৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল
চিটাগাং অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৬-২০২৪
চিটাগাং অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠিত চিটাগাং অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনের সদস্যরা


প্রবাসের অন্যতম বৃহত্তর সংগঠন চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক (চট্টগ্রাম সমিতির) নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। গত ১৪ জুন শুক্রবার এ কমিশন ঘোষণা করে সংগঠনের ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেদকে। নির্বাচন কমিশনার করা হয়েছে মোহাম্মদ হোসেন, সাংবাদিক শাহাব উদ্দিন সাগর, মোহাম্মদ হারুন সেলিম ও ইঞ্জিনিয়ার হান্নানকে। কমিশন গঠনের পর সন্ধ্যায় ব্রুকলিনের চট্টগ্রাম সমিতি কার্যালয়ে নব নির্বাচিত কমিশনকে শপথ করান মেহবুবুর রহমান বাদল। সভাপতিত্ব করেন মনির আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ নুরুল আনোয়ার।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বপালনকারী ব্যক্তি ছাড়াও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে গত ১৯ জুন বুধবার নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে জ্যাকসন হাইটসে। প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেদ এতে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন নির্বাচন কমিশনার সাংবাদিক শাহাব উদ্দিন সাগর। বক্তব্য রাখেন দুই নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন এবং মোহাম্মদ সেলিম হারুন। সভায় নির্বাচনের কৌশলগত দিকসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এতে নির্বাচন কমিশনার সাংবাদিক শাহাব উদ্দিন সাগরকে নির্বাচন কমিশনের স্পোকসপার্সন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে জানা গেছে, চট্টগ্রাম সমিতির নির্বাচনে দুটো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সম্ভাব্য সভাপতি প্রার্থী সাবেক নির্বাচন কমিশনার মাকসুদুল হক চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সাবেক কর্মকর্তা মাসুদ সিরাজী এবং আরিফুল ইসলাম। প্যানেল হচ্ছে- মাকসুদ-সিরাজী এবং তাহের-আরিফুল। আরেকটি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে প্রায় ৩ হাজারের মতো ভোটার হয়েছে। ভোটার তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করলেই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা করবেন।

শেয়ার করুন