১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৩:২৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


বাংলাদেশ সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২৪
বাংলাদেশ সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল


ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের বিদায়ের পর অন্তর্বর্তী সরকারের পূর্ণবাসন প্রক্রিয়ায় সেনাবাহিনীতেও ব্যাপক রদবদল হয়েছে। এর আগে সেনাবাহিনীর শীর্ষ পদসমূহে নিয়োগ দিতেন সাবেক ও পতিত প্রধানমন্ত্রীর নির্দেশে। দীর্ঘ ১৫ বছর এভাবেই তিনি করেছেন। যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে দেশ ছাড়েন। ফলে তার সাজানো বিভিন্ন পদে থাকা অফিসারদের পরিবর্তন অনেকের কাছেই প্রত্যাশা ছিল।

সেটা হয়েছে অবশেষে। বিশেষ করে সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। মেজর জেনারেল পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। পদোন্নতি পাওয়া নতুন দুই লেফটেন্যান্ট জেনারেল হলেন মো. ফয়জুর রহমান ও মো. মাইনুর রহমান।

এর মধ্যে মো. ফয়জুর রহমান প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক ছিলেন। তাকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে। তার স্থলে ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করছিলেন।

আর ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম) জিওসি মো. মাইনুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র সেনাবাহিনীতে এই পদোন্নতি ও রদবদলের তথ্য নিশ্চিত করেছে।

বদলি হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে সেনাসদরের সামরিক সচিব মীর মুশফিকুর রহমানকে চট্টগ্রামের এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। আবার কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি হয়েছেন মেজর জেনারেল তারিক হাসনাত। ব্রিগেডিয়ার সাজেদ মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে সামরিক সচিব হয়েছেন।

বরিশালের এরিয়া কমান্ডার ও ৭ পদাতিক ডিভিশনের জিওসি আব্দুল কাইয়ুম মোল্লাকে এনটিএমসির মহাপরিচালক করা হয়েছে। ব্রিগেডিয়ার মোয়াজ্জেমকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। আর এনটিএমসির বর্তমান মহাপরিচালক এ এস এম রিদওয়ানুর রহমানকে সিলেটের এরিয়া কমান্ডার ও ১৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

সিলেটের ১৭ পদাতিক ডিভিশনের জিওসি চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে বদলি করা হয়েছে। ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল আসাদুল্লাহ মিনহাজুল আলমকে কক্সবাজারের ১০ পদাতিক ডিভিশনে, ১০ পদাতিক ডিভিশনের বর্তমান জিওসি শেখ মোহাম্মদ সারওয়ার হোসেনকে চা বোর্ডে, সমরাস্ত্র কারখানার কমান্ড্যান্ট মাকসুদুল হককে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, ব্রিগেডিয়ার জেনারেল সাব্বিরকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সমরাস্ত্র কারখানায়, রংপুরের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদকে ন্যাশনাল ডিফেন্স কলেজে, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসানকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ৬৬ পদাতিক ডিভিশনে জিওসি করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৬ আগস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে আর্টডকে পাঠানো হয়েছিল। আর আর্টডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে করা হয়েছিল কিউএমজি। এক মাসের মাথায় গত ১২ সেপ্টেম্বর তাবরেজকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। আর মজিবুরকে বরখাস্ত করা হয়।

শেয়ার করুন