১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৫:৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


কোকোর কবর জিয়ারতে জোবাইদা ও স্ত্রী শামিলা রহমান
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৫-২০২৫
কোকোর কবর জিয়ারতে জোবাইদা ও স্ত্রী শামিলা রহমান


স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথিঁকে সঙ্গে নিয়ে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন জোবাইদা রহমান। শনিবার বিকাল তিনটায় গুলশানের বাসা ফিরোজা থেকে বেরিয়ে বনানী কবরাস্থানে আসেন এবং ফাতেহা পাঠ করে কোকোর কবর জিয়ারত করেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কোকেো স্ত্রী ও দুই মেয়ে জাফিয়া রহমান  ও জাহিয়া রহমানকে রেখে গেছেন।

রুমন জানান, পরে বনানী কবরাস্থানে শায়িত আরাফাত রহমান কোকো ভাইয়ের শ্বশুড় এইচএম হাসান রেজা এবং শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজার কবরও তারা জিয়ারত করেন।

এ সময়ে অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।

গত ৬ এপ্রিল সৈয়দা শামিলা রহমানের মা কোকোর শাশুড়ি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২০১৭ সালে মারা যান শামিলার বাবা এইচএম হাসান রেজা।

কবর জিয়ারত শেষে জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের ফিরোজায় ফেরেন।

শেয়ার করুন