২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


শিল্পকলা একাডেমির বর্ণিল প্রতিষ্ঠাবার্ষিকী : গুণীজনদের সম্মাননা প্রদান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২৫
শিল্পকলা একাডেমির বর্ণিল প্রতিষ্ঠাবার্ষিকী : গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি ও আয়োজকবৃন্দ


প্রবাসের অন্যতম সাংস্কৃতিক সংগঠন শিল্পীকলা একাডেমির বর্ণিল প্রতিষ্ঠাবার্ষিকী এবং গুণীজনদের সম্মাননা প্রদান জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। শিল্পকলার অনুষ্ঠান মানেই উন্নত মানের একটি অনুষ্ঠান। যা সবার হৃদয় স্পর্শ করে যায়। অনুষ্ঠানে সবার ভালো লেগেছে নতুন প্রজন্মের পরিবেশনা। শিল্পকলার শিল্পীদের পরিবেশনাও ছিল চমৎকার। যারাই অনুষ্ঠানে এসেছেন তারা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো অভিভূত পরিবেশনা। শিল্পকলার অনুষ্ঠান মানেই বাড়তি পাওনা। শিল্পী মনিকা রায়ের যোগ্য নেতৃত্বে শিল্পকলা একটি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিল্পকলা এই প্রবাসে বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির শিকড় গ্রথিত করার চেষ্টা করছেন এবং ফলও পাচ্ছেন। নতুন প্রজন্মের অনেকেরই সংগীতে হাতেখড়ি এই শিল্পকলাতে। তারা দীর্ঘদিন ধরেই এই কাজটি করে যাচ্ছেন। যা অনেকটা নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো। জয়তু শিল্পকলা একাডেমি-বাংলাদেশ এবং বাংলাদেশের সংস্তৃতিকে ভিনদেশে তুলে দেওয়া বা ছড়িয়ে দেওয়ার জন্য।

গত ২৯ জুন সন্ধ্যায় শিল্পকলা একাডেমি ইউএসর সাফল্যের একযুগ পূর্তি উপলক্ষে জ্যাকসন হাইটস জিউস সেন্টারে আলোচনা, শিল্পী সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত এবং কণ্ঠযোদ্ধা রথীন্দ্র নাথ রায়। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট গীতিকার নাদিম আহমেদ, লেখক, সংবাদিক জীবন চৌধুরী, অধ্যাপিকা হুসনেয়ারা বেগম, মূলধারার রাজনীতিবিদ মুর্শেদ আলম, জয় চৌধুরী, দীলিপ নাথ, ফজলুর রহমান, গোবিন্দ বানিয়া, নুরুল আমিন বাবু, শাহানুর, বাবু, মাহফুজুর রহমান মাহাফুজ, মোশারফ হোসেন এবং অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নিউইয়র্ক বসবাসরত ১০ জন গুণী শিল্পীকে স্মারণ সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা তুলে দেন অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা। যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন-শিল্পী চন্দ্রা রায়, শাহ মাহাবুব, শাহীন হোসেন, কৃষ্ণা তিথী, রাজীব ভট্টাচার্য, চন্দন চৌধুরী, করিম হাওলাদার, হীরা, নীপা জামান ও আবৃত্তি শিল্পী সাদেক শিবলী তরুণ পৃষ্ঠপোষক আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান উপস্থিত থাকার কথা থাকলেও সিটির বাহিরে থাকায় এসে পৌঁছতে পারেননি এবং তার সম্মাননা স্মারকটি গ্রহণ করতে পারেননি। প্রেসিডেন্ট ও ফাউন্ডার মনিকা রায় চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মিলন কুমার রায়ের সঞ্চালনায় ও অন্যসব সম্পাদকের উপস্থিতিতে রাত ১১টায় অনুষ্ঠান শেষ করার কথা থাকলেও রাত ১২টায় সমাপ্ত করা হয়। শিল্পকলা একাডেমি ইউএসএ প্রবাসের সব পেশাজীবী মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন