২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৬:৩৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


খালেদা জিয়ার আরোগ্য কামনায় স্টেট বিএনপির দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৫
খালেদা জিয়ার আরোগ্য কামনায় স্টেট বিএনপির দোয়া মাহফিল দোয়া মাহফিলে নেতৃবৃন্দ


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য নিউইয়র্কে বিএনপির উদ্যোগে পৃথক দুটি স্থানে বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ নভেম্বর দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

জ্যাকসন হাইটসে নবান্ন পার্ট হলে নিউইয়র্ক স্টেট বিএনপির দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট, যিনি দোয়া-মাহফিলের নেতৃত্ব দেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান ও চেয়ারপারসনের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ। আলোচনায় অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সিনিয়র সহ-সাধারণ আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, দেওয়ান কাউসার, বদরুল হক আযাদ, হুমায়ুন কবীর, আনিসুর রহমান, এমএ কাইয়ুম, দেলুয়ার হোসেন ও খাদেমুল ইসলাম রুবেল।

শেয়ার করুন