১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০২:০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


নওশীন- হিল্লোলের ঘরে নতুন অতিথি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২২
নওশীন- হিল্লোলের ঘরে নতুন অতিথি হিল্লোল ও নওশীন নাহরিন মৌয়ের ঘরে এসেছে নতুন অতিথি/ছবি সংগৃহীত


ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরিন মৌয়ের ঘরে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের মা হয়েছেন নওশীন, হিল্লোল হয়েছেন বাবা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে সুখবরটি নিশ্চিত করেছেন নওশীন নিজেই। এ সময় মেয়ে ও স্বামী হিলোল্লের সঙ্গে দুটি ছবিও শেয়ার করেন তিনি। সেখানে জানানো হয়, তাদের মেয়ের নাম রেখেছেন মাহভীশা আদনান সৈয়দা।

ছবির ক্যাপশনে নওশীন লেখেন, সর্বশক্তিমানের কৃপায় আমি এবং আদনান ফারুক আমাদের কনিষ্ঠ সন্তান মাহভীশা আদনান সৈয়দাকে নিয়ে আশীর্বাদপ্রাপ্ত হয়েছি। আমাদের শিশুকন্যার জন্ম ১৩ জুলাই নিউইয়র্ক সময় দুপুর ১২টা ৩১ মিনিটে। নওশীন আরো জানান, উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে জন্ম নেয় তার সন্তান। বর্তমানে মা এবং শিশু দু’জনেই ভালো আছেন। সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

এর আগে গেল ২৬ জুন মা হতে যাওয়ার খবর জানান নওশীন নিজেই। ২৫ জুন নিউইয়র্কে আয়োজন করা হয় নওশীনের ‘বেবি সাওয়ার’। যেখানে অংশ নেন রিচি সোলায়মান, কাজী মারুফ, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানাসহ বেশ কয়েকজন বাংলাদেশি তারকা।

উল্লেখ্য, টিভি পর্দার জনপ্রিয় দুই মুখ নওশীন ও হিল্লোল। অভিনয়ে তারা দু’জনেই সাফল্য পেয়েছেন। তবে অনেকদিন ধরে এই ভুবনে তাদের পদচারণা নেই। দু’জন স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। নওশীন নিউইয়র্কের একটি মেডিকেল সেন্টারে চাকরি করছেন। অন্যদিকে হিল্লোল ব্যস্ত আছেন ফুড ভøগিং নিয়ে। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান হিল্লোল আর খাবার খেয়ে সেটার রিভিউ তুলে ধরেন দর্শকের কাছে।

নওশীন ও হিল্লোল বিয়ে করেছেন ২০১৩ সালে। অনেকটা গোপনেই বিয়েটা সারেন তারা। তবে বেশিদিন তা গোপন থাকেনি। বিয়ের ৯ বছর পর প্রথম সন্তান এলো দু’জনের ঘরে।


শেয়ার করুন