১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০২:১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৬
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ


মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে তার নামেই পরিচিত হবে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বিএনপি মিডিয়া সেল থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।


পোস্টে বলা হয়, শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতান্ত্রিক সংগ্রামের প্রতি একটি অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।


হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে অনুমোদন পায়। বর্তমানে হ্যামট্রমিক সিটি কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন, যাদের সক্রিয় উদ্যোগে এই নামকরণ সম্ভব হয়েছে।


প্রবাসীদের মতে, এটি কেবল একটি সড়কের নাম পরিবর্তন নয়; বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দলিল। তারা মনে করেন, এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা দেশের ইতিহাস ও জাতীয় নেতৃত্ব সম্পর্কে আরও সচেতন হবে।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এর আগেও বাংলাদেশের নেতাদের নামে সড়কের নামকরণ হয়েছে। শিকাগো শহরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার মিশিগানে বেগম খালেদা জিয়ার নামে সড়ক যুক্ত হওয়ায় মার্কিন মুলুকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আরেকটি অধ্যায় স্থায়ী রূপ পেল।


হ্যামট্রমিক শহরটি তার বৈচিত্র্যময় জনপদের জন্য পরিচিত। সেখানে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়কের নামকরণ দুই দেশের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশিরা। 

শেয়ার করুন