২৬ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০২:৩২:৩৭ পূর্বাহ্ন


জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২৬
জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বক্তব্য রাখছেন মইনুল ইসলাম


প্রবাসের অন্যতম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের (মইনুল-আসাদ) ইফতার ও দোয়া মাহফিল ভাবগম্ভীর পরিবেশে গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়েছে। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুল গনি আসাদের পরিচালায় ইফতার ও দোয়া মাহফিলে সিলেটসহ পুরো বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিল আয়োজন ছিল চমৎকার। ইফতারে সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে পুরো অডিটোরিয়ামটি মিলনমেলায় পরিণত হয়। ইফতার শেষে গিফট বক্স সবার মন জয় করেছে।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্য আলহাজ সৈয়দ জুবায়ের আলী, সৈয়দ ফজলুর রহমান, সিলেট এমসি কলেজ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইয়ামীন রশিদ, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি রোহান উদ্দিন কপিল, নজরুল ইসলাম, নির্বাচন কমিশনের সদস্য প্রফেসর আমিনুল হক চুন্নু, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আকিব হোসেন, জিবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা জে মোল্লা সানি, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি মৌলানা সাইফুল আলম সিদ্দিকী, ইঞ্জিনিয়ার ফজলুর রহমান, লেখিকা রুপা খানম, কুলাউড়া অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনায়েত হোসেন জালাল, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি শাহীন কামালী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, বীর মুক্তিযোদ্ধা আজিমুর রহমান সাবু, নূরুল ইসলাম খান, সমির উদ্দিন, আ. আহাদ, আয়েম মিয়া, নজরুল ইসলাম, আবু তালহা, শাহীন জলিল, মহি উদ্দিন, আব্দুল মতিন, জামাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম জাকির, জেলা পরিষদ সদস্য ইফজাল চৌধরী, হুমায়ুন চৌধুরী, রিয়াজ কামরান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, শওকত আকবর রচি, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আই খান সুলতান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এ এফ মিসবাহউজ্জামান, গিয়াস মজুমদার, গউস খান, দেওয়ান শাহেদ চৌধুরী, জে মোল্লা সানি, সাবেক পুলিশ অফিসার শামসুল হক, দরুদ মিয়া রনেল, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক প্রচার সম্পাদক এম এ করিম, লেখিকা সীমু আফরোজ, আকবর হায়দার কিরণ, সাব্বির আহমেদ, ইফতার ও দোয়া মাহফিলের আহ্বায়ক ময়নুজ্জামান চৌধুরী, সদস্য সচিব অধ্যক্ষ্য মাওলানা শিহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক মনির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব হেলিম উদ্দিন, সমন্বয়কারী মনির উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি ও প্রধান সমন্বয়কারী শাহ মিজানুর রহমান, সদস্য মিজানুর রহমান চৌধুরী, জায়নাল উদ্দিন লায়েক, শাহীনুল ইসলাম, খলিলুর রহমান, দেওয়ান মোতাচ্ছির, বদরুল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল চৌধুরী উমেল, গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী, রাজনৈতিক ব্যক্তিত্ব এম এ বাতিন, মোহাম্মদ খলিলুর রহমান, কামরুল হোসেন, আব্দুর রহিম,তাসমিয়া চৌধুরী, সতুপা চৌধুরী, জামাল হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, জামিল হেলিম, লাইভা নুর হেলিম, তাহমিনা হেলিম, আব্দুল হক, বুলাই মিয়া, মোহাম্মদ আলতাফ আলী, ফরিদ আলম, শওকত হোসেন চঞ্চল, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, আব্দুর রউফ, লায়েক আহমেদ, আব্দুর রহিম প্রমুখ।

দোয়া ও ইফতার মাহফিলকে সফল এবং সার্থক করার জন্য সভাপতি মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুল গনি আসাদ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন