০৩ জুন ২০২৬, বুধবার, ০৭:৩৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নিউ জার্সির আইস ডিটেনশন সেন্টারে অমানবিক আচরণের অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী


নরসিংদী জেলা সমিতির ইফতার-দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৬
নরসিংদী জেলা সমিতির ইফতার-দোয়া মাহফিল বক্তব্য রাখছেন হারুণ অর রশীদ


যথাযোগ্য ভাব গাম্ভির্জের মধ্য দিয়ে গত ২২ ফেব্রুয়ারি রোববার জ্যামাইকাস্থ ইকরা পার্টি হলে নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক এর উদ্যোগে অনুষ্ঠিত হল পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল। ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: হারুন অর রশীদ। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মো: গোলাম কিবরিয়ার সঞ্চালনার শুরুতে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো: হারুন অর রশীদ। ইফতার অনুষ্ঠানে কোরআন তেলওয়াত এবং বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিমদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মো: জাহিদুল হক খান অরুন।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মো: তরিকুল ইসলাম তুহিন, ইফতার উপ কমিটির আহ্বায়ক মো: তাজুল ইসলাম কামাল, কার্যকরি পরিষদের অন্যতম সদস্য আলহাজ্ব সহন ভূইয়া, যুগ্ম আহ্বায়ক মো: কারুজ্জামান ভূঁইয়া, প্রধান সমন্বয়কারী মো: ফারুক মিয়া, সমন্বয়কারী মো: ওবায়েদুর রহমান ভূঁইয়া ইমন, মো: আসাদ উজ জামান বাবু, সদস্য সচিব মো: আশরাফুল আজিজ মুরাদ, যুগ্ম সদস্য সচিব মাসুম ভূঁইয়া।

অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে ইঞ্জিনিয়ার এহসানুল হক, নির্বাচন কমিশনার মনিরা বেগম, রিয়েল এস্টেট ব্যবসায়ী মো: ইকবাল মাসুদসহ বিপুল সংখ্যক মহিলা ও পুরুষ উপস্থিত থেকে একটি সফল ও সুন্দর ইফতার পার্টি সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন