১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১০:২১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


ফ্রান্স ও অস্ট্রেলিয়ার জয়
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২২
ফ্রান্স ও অস্ট্রেলিয়ার জয় গোল করার পর বিশেষ ভঙ্গিমায় উদযাপন ফ্রান্সের ফরোয়ার্ড এমবাপ্পের/ছবি সংগৃহীত


আর্জেন্টিনাকে হারানো সৌদিআরব হেরে গেছে। পোলান্ডের কাছে হেরে গেছে তারা ২-০ গোলে। তবে ম্যাচের প্রত্যাশায় সৌদিদের জয় আশা থাকলেও এ ম্যাচে সে খেলা খেলতে ব্যর্থ হয়েছেন তারা। খেলার উভয়ার্ধে হয় একটি করে গোল। দিনের অপর খেলায় তিউনেসিয়া ০-১ গোলে হেরে যায় অষ্ট্রেলিয়ার কাছে। খেলার ২৩ মিনিটে মিচেল ডিউক যে গোলটি করেছিলেন। সেটাই ম্যাচের একমাত্র গোল। 

শনিবার রাতের অপর ম্যাচে ফ্রান্স জিতে যায় ডেনমার্কের বিপক্ষে। শক্তির দিক থেকে ফ্রান্স ছিল এগিয়ে কিল্লিয়েন এমবাপ্পের দল ফ্রান্স হতাশ করেনি। খেলার ৬১ মিনিটে এমবাপ্পে গোল করে দলকে এগিয়ে নেয়ার পর ডেনমার্ক ৬৮ মিনিটে শোধ দেয়। এভাবেই চলতে থাকলেও আবারও গোল করে বসেন এমবাপ্পে। ৮৬ মিনিটে ওই গোল করে দলকে জিতিয়ে দেন। 

 

শেয়ার করুন