০৫ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০১:৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


২০২৩ সালের জন্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিট ৮.৭ ভাগ বৃদ্ধির ঘোষণা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২২
২০২৩ সালের জন্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিট ৮.৭ ভাগ বৃদ্ধির ঘোষণা


প্রায় ৭০ মিলিয়ন আমেরিকানের সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম (এসএসআই) বেনিফিট শতকরা ৮.৭ ভাগ বৃদ্ধির ঘোষণা করেছে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন। ফলে জানুয়ারি ২০২৩ সাল থেকে নাগরিকদের সোশ্যাল সিকিউরিটি বেনিফিট গড়ে প্রতি মাসে ১৪০ ডলার বৃদ্ধি পাবে। প্রায় ৬৫ মিলিয়ন সোশ্যাল সিকিউরিটি সুবিধাভোগীদের জানুয়ারি ২০২৩ সাল থেকে এবং প্রায় ৭ মিলিয়ন সোশ্যাল সিকিউরিটি ইনকাম (এসএসআই) সুবিধভোগীদের ডিসেম্বর ২০২২ সাল থেকে ৮.৭ শতাংশ বৃদ্ধির ফলে কস্ট অব লিভিং অ্যাডজাস্টমেন্ট (সিওএলএ) হবে। সামাজিক নিরাপত্তা আইন বার্ষিক সিওএলএ বা কোলাকে শ্রম পরিসংখ্যান ব্যুরো অব লেবার ডিপার্টমেন্ট দ্বারা নির্ধারিত ভোক্তা মূল্যসূচকের বৃদ্ধির সাথে নির্ধারণ করে। কমিশনার কিলোলো কিজাকাঝি বলেন, সুখবর হলো ২০২৩ সালে একদিকে মেডিকেয়ার প্রিমিয়াম কমানো হচ্ছে, অপরদিকে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বাড়ানো হচ্ছে। যার ফলে সিনিয়র নাগরিকগণ মানসিক প্রশান্তি পাবে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। তিনি বলেন, গত এক দশকের মধ্যে এ বছরই প্রথম যথেষ্ট সামাজিক নিরাপত্তা জীবনযাত্রার ব্যয় সমন্বয় করে বয়স্ক আমেরিকান নাগরিকদের মেডিকেয়ার প্রিমিয়াম বাড়ানো হয়নি। আমরা অধিকতর সাপোর্ট দিচ্ছি যাতে তারা অর্জিত সুবিধার ওপর নির্ভর করে জীবনধারণ করতে পারে।

শেয়ার করুন