০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:২৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প
ভূমিকম্পে মৃত্যু সংখ্যা ৫০০০ এর কাছাকাছি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০২-২০২৩
ভূমিকম্পে মৃত্যু সংখ্যা ৫০০০ এর কাছাকাছি ভূমিকম্পে ধ্বংসস্তুুপের পাশে হারানোর বেদনাকাতর একজন বয়স্কা নারী/ছবি সংগৃহীত


তৃরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো প্রতিনিয়ত আপডেট জানাচ্ছে। উদ্ধারকারীদের তথ্য অনুসারে বিবিসি সর্বশেষ আপডেটে জানাচ্ছে মৃত্যু সংখ্যা ৫০০০ (পাঁচ হাজার) এর কাছাকাছি। এখনও বিভিন্ন ধসে পরা ভবনের নিচ থেকে উদ্ধার হচ্ছে মানুষ। এমন ঘঠনায় গোটা বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সবাই। 

এর আগে মৃত্যু সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে বলে জানানো হয়েছিল। ভূমিকম্পের সময় আহত হয়েছেন আরো বহু মানুষ। খবর বিবিসি’র। 


সেখানে এখনও অনেক মানুষ নিখোজ রয়েছেন। অনেকেই তাদের পরিবার পরিজন ও আত্বীয় স্বজনদেরও খোজ নিচ্ছেন। ধারনা করা হচ্ছে এসব মানুষের বেশীরভাগই ভূমিকম্পে ধসে পরা ভবনের ধ্বংস্তুুপের নিচে চাপা পরেছেন। তবে উদ্ধার কর্মীরা তাদের কর্মকান্ড অব্যাহত রেখেছেন। 


এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) দেয়া তথ্য অনুসারে স্থানীয় সময় সোমবার ভোররাতে সিরিয়ার নিকটবর্তী ও তুরস্কের দক্ষিন পূর্বাঞ্চলে যে ভুমিকম্প আঘাত হানে তার রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। যেহেতু ভোর রাতের ঘটনা তাই ওই সময় বেশির ভাগ মানুষ ঘুমাচ্ছিলেন। এবং এতে করে মৃত্যু ও আহতের সংখ্যা বেশী।  

 

শেয়ার করুন