২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৬:৩৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


টেক্সাসের শপিং মলে বন্দুকধারীর নির্বিচার গুলিতে ৮ জন নিহত
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৩
টেক্সাসের শপিং মলে বন্দুকধারীর নির্বিচার গুলিতে ৮ জন নিহত


যুক্তরাষ্ট্রেও আবারও বন্দুকধারীর গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। এবার টেক্সাসের একটি শপিং মলে শপিং করতে আসা লোকজনকে লক্ষ্য করে বন্দুকধারীর নির্বিচার গুলি করার ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে বিসিসি জানিয়েছে। 

গুলির ঘটনার পর ডালাসরে ওই মলটি থেকে শপিং করতে আসা কয়েকশ লোককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। অবশ্য পুলিশের গুলিয়ে বন্দুকধারী নিহত হয়েছে। হামলাকারী ওই একজনই ছিল বলে ধারনা করা হচ্ছে। 

এতে বেশ কিছু লোক আহত হয়েছেন। এর মধ্যে অন্তত সাত জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের মধ্যে গুরুতর আহত হওয়াও রয়েছেন।  

বিসিবি’র তথ্য অনুসারে জানা গেছে, অ্যালেনের পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে বলেন, এক পুলিশ কর্মকর্তা গুলির শব্দ শুনে সেদিকে ছুটে গিয়ে সন্দেহভাজনের মুখোমুখি হয় ও তাকে নিস্ক্রিয় করে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ বন্দুক হামলার ঘটনাকে ‘ভাষায় প্রকাশ করা যায় না এমন বেদনাদায়ক ঘটনা’ অভিহিত করেছেন।

কয়েকদিন আগেই টেক্সাসের পুলিশ ৫ প্রতিবেশীকে গুলি করে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে; এই ঘটনায় নিহতদের মধ্যে ৮-৯ বছর বয়সী একটি ছেলেও আছে। 


শেয়ার করুন