০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:৩০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি বিলুপ্ত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২৩
যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি বিলুপ্ত


যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত ২৮ মে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এই কমিটি বিলুপ্ত করেন। জানা গেছে, ২০০৬ সালের ২০ জুলাই যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি দেওয়া হয়েছিল জাকির এইচ চৌধুরীকে সভাপতি এবং আবু সাইদ আহমেদকে সাধারণ সম্পাদক করে। এই কমিটি দিয়েছিলেন যুবদলের তৎকালীন সভাপতি বরকত উল্যাহ বুলু এবং মোয়াজ্জেম হোসেন আলাল। দীর্ঘ ১৭ বছর পর এই কমিটি বিলুপ্ত করা হলো। এর মধ্যে যুবদলের কেন্দ্রীয় কমিটি চারবার দেওয়া হয়। কিন্তু যুক্তরাষ্ট্র যুবদলের কমিটির কোনো পরিবর্তন হয়নি। এই কমিটি বিলুপ্ত করার যুক্তরাষ্ট্র যুবদলের অনেক নেতাকর্মী কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। দীর্ঘদিন ধরে যুবরাষ্ট্র যুবদলের কমিটি দেওয়ার কথা গুঞ্জন শোনা গেলেও এখন পর্যন্ত কোনো কমিটি দেওয়া হয়নি। উল্টো কমিটি না দিয়েই বর্তমান কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। ইতিমধ্যে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুক্তরাষ্ট্র যুবদলের দুই নেতাকে মূল্যায়ন করে একজনকে আন্তর্জাতিক (যুগ্ম সাধারণ সম্পাদকের পদ মর্যাদায়) বিষয়ক সম্পাদক করা হয়েছে। আরেকজনকেসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়েছে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন যুক্তরাষ্ট্র যুবদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ এবং সহ-আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন ইলিয়াস খান। একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি অচিরেই দেওয়া হবে। ইতিমধ্যেই বেশ কয়েকজনের ইন্টারভিউ এবং বায়োডাটা নেওয়া হয়েছে। তাদের সঙ্গে বিএনপিসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন যোগাযোগ রক্ষা করে চলেছে। যুক্তরাষ্ট্র যুবদলের নেতাকর্মীদের প্রত্যাশা যুক্তরাষ্ট্র যুবদলের নতুন কমিটি। দলের পরীক্ষিত এবং ত্যাগী নেতাকর্মীদের যেন মূল্যায়ন করা হয়।

শেয়ার করুন